Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এয়ার শো উপভোগ করতে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকেই বিমানবন্দর এলাকায় দর্শনার্থীর ভিড় লক্ষ করা যায়।

সরেজমিন দেখা গেছে, আগারগাঁও সংলগ্ন পুরাতন বিমানবন্দরের প্রবেশপথে দীর্ঘ সারি তৈরি হয়েছে। নিরাপত্তা তল্লাশির পর দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এরই মধ্যে হাজারো মানুষ এয়ার শো দেখতে বিমানবন্দর চত্বরে প্রবেশ করেছেন।

দর্শনার্থীদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। কেউ কেউ কপালে জাতীয় পতাকার আদলের ফিতা বেঁধে এসেছেন, আবার অনেকে বিজয় দিবসের লেখা সংবলিত পোশাক ও লাল-সবুজের রঙে সাজানো পোশাক পরে উপস্থিত হয়েছেন।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো আয়োজনের কথা জানানো হয় সোমবার প্রকাশিত এক তথ্যবিবরণীতে। 

এতে বলা হয়, এয়ার শোটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নিরাপত্তার স্বার্থে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চরম অস্বস্তিতে নেতাকর্ম

1

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

2

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

3

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

4

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

5

ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে বিএনপি: মির্জ

6

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

7

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

8

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

9

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

10

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

11

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

12

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

13

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

14

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

15

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

16

যাচাই-বাছাইয়ের পর আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত:

17

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

18

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

19

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

20
সর্বশেষ সব খবর