Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড়, খামারবাড়ি, বিজয় সরণি ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে। রোববার সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শত শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর, ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই সাকিবুল হাসান রানার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আজও বিচারের দাবিতে তারা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন।

এদিকে সড়ক অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন।

হাসান আরিফ নামে ব্যক্তি বলেন, ‘মোহাম্মদপুর থেকে তেজগাঁওয়ে অফিসে যাচ্ছিলাম। খামারবাড়ি এসে দেখি, যানবাহন সব স্থবির হয়ে পড়েছে। পরে জানলাম সড়ক অবরোধ করা হয়েছে। ‍উপায় না পেয়ে বিজয় সরণি হয়ে অফিসে আসার চেষ্টা করি। কিন্তু সেখানেও তীব্র যানজটে আটকে থাকতে হয়েছে। প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছে ফার্মগেট থেকে তেজগাঁও অফিসে পৌঁছাতে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

1

বেগম জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

2

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

3

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

4

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

5

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতুন যেসব দেশ

6

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

7

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

8

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

9

আবারও দেশে ভূমিকম্প

10

কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

11

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

12

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

13

আসন সমঝোতা নিয়ে চাপে ১১ দলীয় জোট

14

যেসব পানীয় খালি পেটে উপকারী

15

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

16

তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

17

গুজব ঠেকাতে বিশেষ সাইবার সেলের যাত্রা শুরু

18

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

19

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই

20
সর্বশেষ সব খবর