Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহবুব

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহবুব

রাজনৈতিক প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি ইসলামী দল জোটবদ্ধ হয়ে ভোটের মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের শুরুর দিকেই এই ৮ দলের সমন্বিত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জোটের প্রস্তুতি ও ঘোষণা: বুধবার (২৪ ডিসেম্বর) সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে এহসানুল মাহবুব জুবায়ের জানান, প্রার্থী চূড়ান্ত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, ‘‘সমঝোতার প্রায় ৬০ ভাগ কাজ শেষ বলা যায়। অধিকাংশ আসনেই মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে গেছি। জোটের নেতারা হয়তো ২৬ তারিখ নাগাদ বসবেন। আশা করছি, আগামী সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ ২৭ তারিখ নাগাদ আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারব ইনশাআল্লাহ’’।

জরিপ ও আসন ভাগাভাগি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম জানিয়েছেন, নির্বাচনী এলাকার নিজস্ব জরিপ ও বিশ্লেষণ শেষে ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। তবে কোন দল কতটি আসন পাচ্ছে, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানা যায়নি।

৫ দফা দাবি ও রাজপথের আন্দোলন: গত সেপ্টেম্বর থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে এই ৮ দলীয় মোর্চা। এবার সেই ঐক্য নির্বাচনী মাঠেও দৃশ্যমান করতে চায় দলগুলো।

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ ও মহাসমাবেশ: সাম্প্রতিক কিছু ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জোটের নেতারা। তারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প নেই। সরকার যাতে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনে, সেই দাবি জানান তারা।

এদিকে, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

1

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

2

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

3

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

4

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

5

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

6

ইসলামের দৃষ্টিতে রিজিক বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য

7

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

8

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

9

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

10

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

11

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

12

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

13

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

14

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

15

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হ

16

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

17

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

18

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

19

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

20
সর্বশেষ সব খবর