Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই নির্বাচনী এলাকার সীমানা পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে নতুন করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।

আদালতের এই আদেশের ফলে পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা আগের মতোই বহাল থাকবে। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

আইনজীবীরা জানান, আদালতের এই নির্দেশনার ফলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সীমানা নিয়ে চলমান জটিলতার অবসান ঘটবে এবং আগের সীমানা অনুযায়ীই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল, লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খ

1

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

2

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

3

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

4

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

5

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

6

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

7

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

8

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

9

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

10

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

11

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

12

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, তারেক রহমানের শোক প্রকা

13

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

14

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

15

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

16

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

17

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

18

নাশকতা প্রতিহত করতে মাঠে থাকবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো

19

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

20
সর্বশেষ সব খবর