Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

গত ৩১ ঘণ্টায় দেশে ৪টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘন ঘন ভূমিকম্পের ঘটনা নাগরিক জীবনে নতুন এক সমস্যার জন্ম দিয়েছে। অনেকেরই মাঝে মাঝে ভূমিকম্প না হলেও মনে হচ্ছে, এই বুঝি আবার ভূমিকম্প হলো, সঙ্গে যোগ হয়েছে অনিদ্রাও। চিকিৎসা বিজ্ঞান বলছে, ভূমিকম্পের পরও এমন হওয়াটা এক ধরনের শারীরিক ও মানসিক সমস্যা, যার নাম পোস্ট-আর্থকোয়েক ডিজিনেস সিনড্রোম বা পেড্‌স (PEDS)।

কেন এমন হয়:

চিকিৎসকরা বলেন, কেন এমন হয় তার সম্পূর্ণ ব্যাখ্যা এখনও মেলেনি। তবে তারা মনে করেন, এর সঙ্গে বেশ কিছু বিষয় জড়িত। কানের ভেতরের ভারসাম্য ধরে রাখা অংশ ঝাঁকুনি খাওয়ার পর কিছু সময় অস্থির থাকে। ভূমিকম্পের ভয় মানুষের মনে চাপ তৈরি করে, আর মস্তিষ্ক সেই ঝাঁকুনির স্মৃতি ধরে রাখে। তাই দুলে ওঠা বা মাথা ঘোরার অনুভূতি থেকে যায়। এই অবস্থার সঙ্গে পোস্ট্র ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি (PTSD)-রও কিছু মিল রয়েছে। অনেক সময় একই ধরনের লক্ষণ দেখা যায়।

এর ফলে যা হতে পারে:

পেড্‌সের সাধারণ লক্ষণের মধ্যে থাকে মাথা ঘোরা। চারপাশ নড়ছে বলে মনে হতে থাকে। এই পর্যন্ত বিষয়টা মোটামুটি স্বাভাবিকই। তবে একটু বাড়তি সমস্যা হলে অনেকের হাঁটতে সমস্যা হতে পারে, বমি ভাব, ঘুম না হওয়ার সমস্যা, একা থাকতে ভয় পাওয়া, বিরক্তিভাব বা দুশ্চিন্তা বেড়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।

করণীয় কী:

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এসব লক্ষণ থাকলে অবহেলা করা ঠিক নয়। কারণ, চিকিৎসা নিলে দ্রুত ভালো হওয়া যায়। কানের ভারসাম্য ফেরানোর ব্যায়াম, মানসিক চাপ কমানোর চিকিৎসা এবং প্রয়োজনে ওষুধ ব্যবহার করলে এই সমস্যা থেকে আরাম পাওয়া যায়। ভূমিকম্পের মতো ঘটনা দেহ ও মনকে একসঙ্গে নাড়া দেয়। অনেক সময় শরীর কাঁপে, বুক ধড়ফড় করে, বমি পায়—এগুলো আসে স্নায়ুতন্ত্রের চাপ থেকে। তাই চিকিৎসা না নিলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা দেখা দিতে পারে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

1

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

2

কিশোরগঞ্জে ফিশারী দখলচেষ্টা: বিএনপি নেতার বিরুদ্ধে ভয়ভীতি প

3

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

4

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

5

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

6

আজ তারেক রহমানের জন্মদিন

7

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

8

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

9

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় ভারতে মেডিকেল কলেজের স্বীকৃতি ব

10

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

11

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

12

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

13

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

14

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে

15

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

16

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

17

আবারও ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

18

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

19

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

20
সর্বশেষ সব খবর