Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–০১ (কিশোরগঞ্জ–হোসেনপুর) আসনে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডস্থ বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) উপস্থিত নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ মাসুদ হিলালী, সাবেক বিভাগীয় জজ ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন।

ভূমিকায় ভিপি সোহেল বলেন, টানা ১৪ দিন ধরে চলমান আন্দোলন, অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল কেবল একটি মনোনয়নের বিরুদ্ধে নয়; এটি কিশোরগঞ্জের ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। তিনি অভিযোগ করেন, ভৈরবকে জেলা করে কিশোরগঞ্জকে দ্বিখণ্ডিত করার অঙ্গীকারে নির্বাচনে মাঠে নামা শরীফুল আলমের মদদপুষ্ট মাজহারুল ইসলামের মনোনয়নে সাধারণ জনগণ অসন্তুষ্ট। দলের বৃহত্তর স্বার্থেই এই মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন রেজাউল করিম খান চুন্নু। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে শিক্ষিত, ত্যাগী, ফ্যাসিবাদী সরকারের দ্বারা নির্যাতিত ও নিগৃহীত যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি এর আগে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে দুইবার মনোনীত মেয়র প্রার্থী হয়েও পরাজিত হয়েছেন। এমনকি নিজ কেন্দ্রেও তিনি সাত ভোটে পরাজিত হন বলে দাবি করা হয়। বক্তৃতায় আরও অভিযোগ করা হয়, স্বৈরাচারী সরকারের সঙ্গে আঁতাত থাকায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও স্বৈরাচারের দোসর হিসেবে একাধিক অভিযোগ রয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিএনপির মূল স্লোগান—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। সে অনুযায়ী দেশের স্বার্থে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম একজন সৎ, সুশিক্ষিত, জনবান্ধব, জনপ্রিয় ও আদর্শিক প্রার্থী প্রয়োজন। এ জন্য মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে অন্য কোনো জনসমর্থিত যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানানো হয়।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মনোনয়ন প্রত্যাশী নেতারা। সমাপনী পর্বে মাসুদ হিলালী ও রুহুল হোসাইন সংক্ষিপ্ত বক্তব্য দেন। শেষে খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনো সংকটজনক, কোনো

1

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

2

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

3

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

4

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

5

ইসির শুনানি: চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, নামঞ্জুর ১৭

6

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

7

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

8

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

9

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

10

মুন্সীগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

11

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

12

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

13

হাদি হত্যা মামলা: মোটরসাইকেল নম্বরের ভুলে আটক হান্নানের জামি

14

অবহেলায় নষ্ট হচ্ছে ১৪ কোটি টাকায় নির্মিত কিশোরগঞ্জ পৌর মার্ক

15

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

16

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

17

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

18

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

19

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

20
সর্বশেষ সব খবর