Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। 


সোমবার (৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতের পর কারামুক্ত জুলাই যোদ্ধা সুরভীর টঙ্গীর বাসায় এসে সুরভী ও তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম সুরভীর ঘটনায় মিডিয়াকে দোষারোপ করে বলেন, নির্বাচনে একটি দলের পক্ষে মিডিয়া কাজ করছে।

মিডিয়া একটি দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করছে। নির্বাচনের আগে মিডিয়া নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তিনি মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহবান জানান। এসময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পান ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সোমবার রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। তারও আগে দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ দেন।

এ আদেশের পর আদালত পাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এ ছাড়া রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’

১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে। এরপর সুরভী জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে টঙ্গীর বাসায় আসেন। এই খবর পেয়ে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সুরভী ও তার পরিবারের সঙ্গে দেখা করতে টঙ্গীতে সুরভীর বাসায় আসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

1

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরক

2

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

3

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

4

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

5

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

6

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

7

ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নাম মাথায় ঘুরবে:

8

শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

9

জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্য

10

যেকারণে শীতের সবজি শীতেই খাবেন

11

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

12

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

13

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

14

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের প

15

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

16

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

17

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

18

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

19

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

20
সর্বশেষ সব খবর