Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

সাইফুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করায় একই কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা এই পাঁচ সদস্য কমিটি বিলুপ্তের দাবিও জানিয়েছেন।
 
বুধবার (৩ ডিসেম্বর) তারা এই পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান।

পদত্যাগকারী পাঁচ সদস্য হলেন- আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। তারা ২৯ নভেম্বর ঘোষণা করা এনসিপির রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদে ছিলেন।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের একটি চিঠিতে রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়। সেখানে আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসাবে পদায়ন করা হয়েছে। কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে যে, আমরা জুলাই আন্দোলনে সম্মুখের যোদ্ধা ছিলাম, স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করলাম- আর স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে। যার জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত। আমরা অবিলম্বে এ কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি। রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনো স্থান হবে না। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা ৫ জন পদত্যাগ করলাম।

এ বিষয়ে এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। এর ফলে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

1

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

2

সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

3

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

4

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

5

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

6

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

7

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

8

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

9

বাড়ল এলপি গ্যাসের দাম

10

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক বদলে রাখা হলো ‘ওসমান

11

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

12

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্

13

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

14

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

15

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

16

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

17

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

18

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

19

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

20
সর্বশেষ সব খবর