Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

পাবনার ঈশ্বরদীতে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের  বিরোধের জেরে চাচাতো ভাই জহুরুল মোল্লার ছোড়া গুলিতে বীরু মোল্লা (৪৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
 
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার তিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার পারিবারিকভাবে বিরোধপূর্ণ একটি জমি থেকে বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা মাটি কাটা শুরু করেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজন লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান।

সেখানে কথা বলার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহুরুল মোল্লা ও তার ছেলে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে ভয়ভীতি দেখান এবং উপস্থিতদের সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু তারা সরে না গেলে পরে সরাসরি গুলি ছোড়া হয়। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে গুলির ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

1

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

2

বাহারকন্যার অর্থায়নে ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪

3

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

4

গণভোটের ফলাফল জানালো ইসি

5

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

6

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

7

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

8

গ্রুপিং রাজনীতি: মাগুরা-২ আসনে ধানের শীষের ভরাডুবির শঙ্কা

9

থার্টি ফার্স্ট ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা

10

ট্রায়ালের কথা বলে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা দল থেকে বহিষ্কার

11

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

12

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

13

শিশু তাছিনের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা কায়সার কাম

14

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মা

15

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

16

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

17

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

18

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়া

19

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

20
সর্বশেষ সব খবর