Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরাইলি বর্বরতা। চুক্তি লঙ্ঘন করে গাজা সিটি, খান ইউনূস উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর একদিনে দখলদারদের হামলায় উপত্যকাটিতে বহু ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন অনেকে। 

এ ধরনের হামলা পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে ইসরাইলকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনের শিকার হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইসরাইলি সেনাদের অভিযানে হতাহত হন বেশ কয়েকজন। ঘটছে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাও।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে হামাস জানায়, চলতি বছর জেনিন, তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবির থেকে ৩২ হাজার ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরাইলি বাহিনী। এ ধরনের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। 

এদিকে গাজার ‘ইয়েলো লাইন’ এলাকায় তেল-আবিবের ভূখণ্ডের দিকে তাক করা অবস্থায় একটি রকেট লঞ্চার জব্দের দাবি করেছে ইসরাইলি সেনারা। এলাকাটিতে আরও একটি বড় অস্ত্রভাণ্ডার খুঁজে পাওয়ার দাবি করেছে তারা।

গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, হামলার সঙ্গে সঙ্গে উপত্যকাটির পূর্বাঞ্চলে ‘ইয়েলো লাইন’র সীমা ৩০০ মিটার বাড়িয়ে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাঙ্কসহ ইসরাইলি সেনারা গাজা সিটির পূর্বাঞ্চলে অগ্রসর হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তাদাতাদের নীরবতা আর গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। ইসরাইলের এমন কর্মকাণ্ডে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলেও মন্তব্য করেছে দেশটি। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

1

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

2

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

3

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

4

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

5

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

6

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

7

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

8

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

9

গণভোটের ফলাফল জানালো ইসি

10

হাদি হত্যা মামলা: মোটরসাইকেল নম্বরের ভুলে আটক হান্নানের জামি

11

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

12

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

13

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

14

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

15

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

16

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

17

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

18

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

19

লোকায়ন জাদুঘরের সংগ্রহে মুগ্ধ, ইকো ইউনিভার্সিটি নিয়ে আশাবাদ

20
সর্বশেষ সব খবর