Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

দলের প্রতিষ্ঠাতা ও বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল তিনটার একটু আগে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হয়েছেন তিনি। সেখানে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিকাল ২টা ৫৬ মিনিটে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এদিকে, তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ করা গেছে। 

বাবার কবর জিয়ারতের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান।

তার আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সরকারের পক্ষ থেকে পূর্ণ আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পূর্ণ আয়োজন করা হয়েছে—মাশাআল্লাহ।”

সরেজমিন দেখা গেছে, তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকাটি সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে। একইসঙ্গে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। লেকের পানিও পরিষ্কার করা হয়েছে। স্মৃতিসৌধ এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োজিত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

1

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

2

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

3

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

4

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

5

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

6

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

7

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

8

তামিমকে ‘ভারতের দালাল’ বললেন বিসিবি পরিচালক

9

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

10

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চ

11

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

12

নারী হয়রানি নিয়ে সোচ্চার 'মহারানি' খ্যাত হুমা কুরেশি

13

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

14

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

15

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

16

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

17

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

18

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ১, সড়ক অবরোধ

19

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

20
সর্বশেষ সব খবর