Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট, গৃহকর্ত্রী আহত

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট, গৃহকর্ত্রী আহত

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গ্রামের মো. মাইনুদ্দিন (৪৮)-এর বসতঘরে অজ্ঞাত ডাকাত দল হানা দিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের চিৎকারে গৃহকর্ত্রী আকলিমা বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাত গভীর হলে অজ্ঞাতনামা আনুমানিক ১০/১২ জন ডাকাত প্রথমে জানালার রড কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এবং এরপর ঘরের মেইন দরজা খুলে ফেলে। এসময় ডাকাত দল ঘর থেকে ২০ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা, ১টি আইফোন এবং বাসার সিসি ক্যামেরার ডিভিআর লুট করে নিয়ে যায়।

ঘরে থাকা ডাকাতদের দেখে গৃহকর্ত্রী আকলিমা (৩৮) ডাকাত বলে চিৎকার করলে ডাকাত দল তাকে রড ও রেঞ্জ দিয়ে গুরুতর আঘাত করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে আকলিমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ডাকাতদের ফেলে যাওয়া একটি ধারালো দা ঘটনাস্থলে পাওয়া যায়।

তাৎক্ষণিক খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতির এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ডাকাতির তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, "সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে দ্রুত ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

1

জকসু নির্বাচনে বাজিমাত: বিপুল ভোটে এজিএস হলেন সাতক্ষীরার মাস

2

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

3

বার্ষিক আয় তারেক রহমান-শফিকুর রহমানকেও ছাড়ালেন ভিপি নুর

4

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

5

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

6

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

7

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

8

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

9

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

10

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

11

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

12

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

13

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

14

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

15

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

16

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

17

জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়: প্রধান উপদে

18

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

20
সর্বশেষ সব খবর