Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে ‘সন্ত্রাসী’, ‘চাঁদাবাজ’ ও ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে তাকে অষ্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন। একইসঙ্গে সাঈদ আহমেদ ও তার বাহিনীর হামলায় দলের একাধিক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে।

ভিডিও বার্তায় দেখা যায়, উত্তেজিত নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে এস এম শাহীন এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সাঈদ আহমেদের বিরুদ্ধে ‘চামড়া তুলে নেব’, ‘আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন অভিযোগ করে বলেন, ‘‘অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি ৫ তারিখের পর থেকে বিভিন্ন অপকর্মে লিপ্ত। জমি দখল, জলমহাল দখল এবং চাঁদাবাজিসহ এমন কোনো অপকর্ম নেই যার সঙ্গে তিনি জড়িত নন।’’

শাহীন অভিযোগ করেন, সাঈদ আহমেদের নির্দেশে তার ‘গুন্ডা বাহিনী’ (কামাল, রশিদ, এক সময়ের একসার শহীদ ও আক্কাসসহ ৫০-৬০ জন) অতর্কিত হামলা চালিয়েছে। এই হামলায় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর চড়াও হয় তারা। তিনি আরও বলেন, ‘‘হামলায় অষ্টগ্রাম উপজেলা বিএনপির বার বার কারা নির্যাতিত নেতা হুমায়ুন কবির দানামিয়ার ছেলে এবং আরেক কারা নির্যাতিত নেতা রাজিব হোসেন আহত হয়েছেন। গত ১৭ বছর ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা এই নেতাদের ওপর হামলার বিচার চাই।’’

অবাঞ্ছিত ঘোষণা ও বহিষ্কারের দাবি: বক্তব্যে এস এম শাহীন দলের অভিভাবক ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে সৈয়দ সাঈদ আহমেদকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানান। তিনি বলেন, ‘‘আমরা এই দুর্দান্ত সন্ত্রাসী সাঈদকে অষ্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করলাম। দলের ভাবমূর্তি রক্ষায় তাকে দ্রুত বহিষ্কার করতে হবে।’’

এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে তার এই ঘোষণার প্রতি সমর্থন জানান এবং সাঈদ বিরোধী স্লোগানে এলাকা প্রকম্পিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

1

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

2

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

3

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

4

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

5

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্

6

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

7

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

8

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল

9

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল, লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খ

10

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

11

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

12

ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে বিএনপি: মির্জ

13

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

14

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

15

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

16

নির্বাচনে ইসিকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

17

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

18

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

19

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

20
সর্বশেষ সব খবর