Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

লটারির মাধ্যমে এসপি পদায়নের প্রক্রিয়া নিয়ে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। লটারি পদ্ধতিতে তাদের নির্বাচন করা হয়েছে। মেধাবীদের এই পদায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। কে কোন জেলায় যাবেন সেটি লটারিতে করা হয়েছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে জেলাগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করার পর পুলিশ সুপার (এসপি) পদে পদায়নে লটারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। একই সঙ্গে তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

এসপি পদে পদায়নে প্রথমে মেধাবী কর্মকর্তাদের বেছে নেওয়া হয়েছে, মেধাবীরা কেউ বাদ পড়েননি। কে কোন জেলায় যাবেন তা নির্ধারণে লটারি করা হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

এসপি নিয়োগে লটারির বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, নিউজ এসেছে, এইটা যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করে দিয়েছি। এটার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি; এ-ক্যাটাগরি, বি-ক্যাটাগরি, সি-ক্যাটাগরি। এটা জেলার আয়তনের ভিত্তিতে করা হয়নি, আমরা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ওই জেলাগুলো নির্ধারণ করে, তারপর আমরা ঠিক করেছি এসপিদের কারে কারে দেব। আমাদের টোটাল এসপি ছিল মনে হয় ৬৪ জেলায়। ৬৪ জেলা থেকে আমরা ১৮ জনকে উঠিয়ে এনেছি। ১৮ জনের জায়গায় আবার আমরা নতুন কর্মকর্তা দিয়েছি। লটারি করে যারটা যেই জেলায়, যার কপাল আছে ওই জেলায় পড়ছে।’

ওসিদের পদায়নও কি লটারির মাধ্যমে হচ্ছে—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইনশাআল্লাহ।

এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রথমে আমরা মেধাবী এসপিদের বেছে নিয়েছি। মেধাবীরা কেউ বাদ পড়েনি। পরে মেধাবীদের মধ্যে কে কোন জেলায় যাবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।

আইএ.সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

1

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ

2

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

3

ভারী বৃষ্টিপাত-বন্যা-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত গাজা, নিহত ১৪

4

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

5

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

6

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনান

7

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

8

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

9

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

10

বিয়ের পরেও পড়া-লেখা: মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেলো ঠাকুরগা

11

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

12

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

13

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

14

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

15

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

16

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

17

ভূমিকম্পের বাস্তবতা নিয়ে নির্মিত পাঁচটি আলোড়ন সৃষ্টিকারী স

18

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের

19

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

20
সর্বশেষ সব খবর