Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিআইএ নির্বাচনে মোশাররফ হোসেনের প্যানেলের নিরঙ্কুশ জয়, পোল্ট্রি শিল্পে নতুন আশা

বিপিআইএ নির্বাচনে মোশাররফ হোসেনের প্যানেলের নিরঙ্কুশ জয়, পোল্ট্রি শিল্পে নতুন আশা

 রাজধানীর মতিঝিলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচন। এতে আস্থা ফিড-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল পূর্ণ প্যানেলে বিজয়ী হয়ে আকাশচুম্বী সাফল্য অর্জন করেছে।

নির্বাচনে সভাপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন চৌধুরী। সাধারণ ভোটাররা কেবল তাকেই নয়, তার পুরো প্যানেলকে বিজয়ী করে যোগ্য নেতৃত্বের প্রতি তাদের আস্থার প্রমাণ দিয়েছেন।

জয়ের নেপথ্য কারিগর: এই পূর্ণ প্যানেলকে বিজয়ী করার পেছনের প্রধান কারিগর হিসেবে সংগঠনের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব মুনিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিতরা। তারা মনে করেন, তার বিচক্ষণতা, সঠিক দিকনির্দেশনা এবং সাংগঠনিক প্রচেষ্টাতেই এই বিশাল বিজয় সম্ভব হয়েছে।

খামারিদের প্রত্যাশা: সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দিন ধরে অবহেলিত বিপিআইএ-কে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপান্তর করতেই ভোটাররা এই রায় দিয়েছেন। বর্তমানে ফিড ও বাচ্চার অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় পোল্ট্রি খাত কঠিন সময় পার করছে।

সাধারণ খামারিরা আশা করছেন, মোশাররফ হোসেন চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বে পোল্ট্রি শিল্প তার হারানো গৌরব ফিরে পাবে এবং খামারিদের দীর্ঘদিনের সংকট নিরসন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

1

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

2

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

3

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

4

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

5

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

6

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

7

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

8

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

9

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

10

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

11

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

12

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

13

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

14

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

15

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

16

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

17

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

18

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

19

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্প

20
সর্বশেষ সব খবর