Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজারের হালচাল

বাজারের হালচাল

রাজধানীর বাজারে আবারও বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের। 

একই সঙ্গে সব ধরনের সবজির দামও আগের মতোই চড়া রয়েছে। তবে ব্যবসায়ীদের ঘোষিত বাড়তি দামে ভোজ্যতেল এখনো বাজারে বিক্রি হতে দেখা যায়নি।

ফার্মের বাদামি ডিম গতকাল বৃহস্পতিবার থেকে ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৪০ টাকা। সাদা ডিমের দাম তুলনামূলক কিছুটা কম, ডজনে ১৪৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 

মুরগির দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে, ব্রয়লার প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সোমবার ভোজ্যতেল কম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা বাড়িয়ে ১৯৫ টাকায় বিক্রির ঘোষণা দিলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় নতুন দাম কার্যকর হয়নি।

ফলে বাজারে এখনো প্রতি লিটার সয়াবিন ১৮৯ টাকাতেই বিক্রি হচ্ছে। 

এদিকে শীতের আগমুহূর্তেও সবজির বাজারেও নেই স্বস্তি। বৃষ্টির প্রভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় দাম এখনো চড়া। কাঁচা মরিচের দাম আগের তুলনায় কিছুটা কমলেও অন্যান্য সবজির দাম সাধারণের নাগালের বাইরে।

বাজারে এখন প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকায়। 

বেগুন ও টমেটোর দাম সবচেয়ে বেশি। এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৮০ টাকায়, আর ভারত থেকে আমদানি করা টমেটোর দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা। করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স ও লতির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। পটোল, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল ও লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

এদিকে, ক্রেতাদের জন্য সান্ত্বনা আছে মিষ্টিকুমড়া ও পেঁপের দামে। ৩০-৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে এসব সবজি। আলুর দামও তুলনামূলক স্থিতিশীল, কেজিপ্রতি ২০ থেকে ২২ টাকা। পেঁয়াজের দাম ৭৫ থেকে ৮০ টাকায় অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারি

1

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

2

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা নুরের

3

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

4

জামায়াতের সঙ্গে জোট চায় না এনসিপির ৩০ নেতা, নাহিদকে চিঠি

5

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

6

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

7

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

8

ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নাম মাথায় ঘুরবে:

9

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

10

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

11

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

12

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

13

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

14

যতক্ষণ ইসরাইল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্র ত্যাগ নয়: হাম

15

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

16

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

17

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

18

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

19

গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, অবস্থা এখনো আ

20
সর্বশেষ সব খবর