Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলে প্রায় ৬৪ শতাংশ রেলপথ রক্ষণাবেক্ষণের অভাবে ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন প্রকল্পে জোর দিলেও এসব রেলপথ রক্ষণাবেক্ষণে রেলওয়ে কর্তৃপক্ষের নজর কম। বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা, অপারেশন ও প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, গত দেড় দশকে রেলে এক লাখ ২৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। নতুন নতুন প্রকল্প নেওয়া হলেও জরাজীর্ণ রেলপথ ও রেল সেতু তেমনভাবে মেরামত করা হয়নি।
ফলে কোনো কোনো অংশ ট্রেন চলছে সর্বোচ্চ ৫ থেকে ১০ শতাংশ গতিতে। রেলওয়ে সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশে রেলপথের প্রায় ৬৪ শতাংশ নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে নাজুক রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, রেলপথে বছরে গড়ে ট্রেনের লাইনচ্যুতি ঘটছে ৮৩ শতাংশ। ২০১৯-২০ থেকে ২০২১-২২ অর্থবছরের তথ্য বিশ্লেষণে এই হিসাব মিলেছে।
জানা গেছে, পূর্ব ও পশ্চিম রেল অঞ্চলের অধীনে দেশের ৬৪ জেলার মধ্যে রেলপথ আছে ৪৩ জেলায়। এর মধ্যে ৩৯ জেলার রেলপথের বিভিন্ন অংশই নাজুক। পর্যাপ্ত পাথর না থাকা, মাটি সরে যাওয়াসহ বিভিন্ন কারণে রেলপথের বিভিন্ন অংশে ঝুঁকি বাড়ছেই। দেশে আছে তিন হাজার ৯৩ কিলোমিটার রেলপথ।
রেলওয়ের এক সমীক্ষায় দেখা গেছে, তার মধ্যে প্রায় দুই হাজার কিলোমিটারে অবস্থা খারাপ। এ হিসাবে প্রায় ৬৪ শতাংশ রেলপথ নাজুক। ৪০০ কিলোমিটার অংশে লোহার পাত বদলাতে হবে।  প্রায় ২০০ কিলোমিটারে স্লিপার পরিবর্তন করতে হবে। শুধু পূর্ব রেলেই পাঁচ লাখ কিউবিক মিটার পাথরের ঘাটতি আছে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনবল সংকটসহ বিভিন্ন কারণে রক্ষণাবেক্ষণে দেড় বছর ধরে নজর নেই রেলওয়ে কর্তৃপক্ষের। অথচ প্রতিবছর রেলপথে ৫ থেকে ৭ শতাংশ নুড়িপাথর দিতে হয়। দেখা গেছে, আখাউড়া-সিলেট, ময়মসনসিংহ-জয়দেবপুর, জামালপুর-তারাকান্দি, ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহসহ বিভিন্ন সেকশনের অবস্থা সবচেয়ে খারাপ। এসব রেলপথে কোথাও পর্যাপ্ত নুড়িপাথর নেই, কোথাও লাইনের নিচের মাটি সরে গেছে। রেলপথের কোথাও হুক বা নাট-বল্টুও নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

1

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

2

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

3

চাঁদা দিতে হুমকি, পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

4

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

5

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

6

ট্রাইব্যুনালে আনা হল রাজসাক্ষী মামুনকে

7

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

8

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

9

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ

10

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

11

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

12

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

13

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

14

মনোনয়ন বাতিল হলেও সুযোগ আছে: আপিলের সময় ৯ জানুয়ারি পর্যন্ত,

15

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটা

16

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

17

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

18

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

19

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

20
সর্বশেষ সব খবর