Deleted
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইকে থাকা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনার পর তাদের দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


নিহতরা হলেন—ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবির শিক্ষার্থী এবং অপু ইউআইইউ’র অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহতদের সঙ্গে থাকা বন্ধু তাওসিফ জানান, দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরবাইকে করে বাসায় ফিরছিল। পথিমধ্যে ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। খবর পেয়ে তিনি তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। ঢামেকে আনার পর প্রথমে অপুকে মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পরে ইরাম রেদওয়ানকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 


তিনি আরও জানান, নিহত দুজনের বাড়ি একই এলাকায়—ডেমরা থানার পারছি চিটাগাং রোডে। ঘটনার পর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বন্ধুর লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

1

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

2

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্

3

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

4

তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করল ইসি

5

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

6

দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

7

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

8

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

9

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

10

শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

11

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

12

এলাকায় এনসিপি'র কোনো অস্তিত্ব নাই : মির্জা ফখরুল

13

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

14

খালেদা জিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা: জয়

15

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

16

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

17

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার আগুন

18

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

19

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

20
সর্বশেষ সব খবর