Deleted
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

বিপিএলে আজ ম্যাচের দিনই ঘটেছে হৃদয় বিদারক ঘটনা। মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই! 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ম্যাচ-পূর্ব অনুশীলন চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে দলের ওয়ার্ম-আপ সেশন তদারকি করছিলেন ৬৪ বছর বয়সী জাকি। এ সময় হঠাৎই তিনি মাঠে লুটিয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। পরে দলের পক্ষ থেকে জানানো হয় জাকির মৃত্যুর খবর!

ঢাকা ক্যাপিটালস সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।’

মাহবুব আলী জাকি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের কোচিং প্যানেলের সদস্য ছিলেন। বয়সভিত্তিক বিভিন্ন দলে দীর্ঘদিন কোচিং করানোর পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা ছিল তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

1

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

2

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

3

চকরিয়ার ১৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন নবাগত ওসি

4

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

5

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

6

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

7

ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে, জানাল অধিদপ্তর

8

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

9

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

10

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

11

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

12

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

13

আলোর মুখ দেখছে না প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ বাস্তবায়

14

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

15

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

16

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

17

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

18

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

19

৭৮৫০০ বাংলাদেশি হজ করতে পারবেন ২০২৬ সালে

20
সর্বশেষ সব খবর