Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১৪ জনকে সাথে নিয়ে শুক্রবার বেগম জিয়াকে নেয়া হবে লন্ডনে

১৪ জনকে সাথে নিয়ে  শুক্রবার বেগম জিয়াকে নেয়া হবে লন্ডনে

বেগম খালেদা জিয়াকে নিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হবে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। সূত্র জানিয়েছে, ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ১৪ জন তার সঙ্গে যাবেন।

এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়েছিল, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান—কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে এটি রওনা হবে।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত। তার চিকিৎসা চলছে।"

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের নেতারা।

এদিকে, বেগম জিয়াকে রাষ্ট্রের 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় নিয়োজিত আছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

1

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

2

মায়ের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ তারেক রহমানের

3

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

4

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

5

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

6

আপেল কি ব্রণ কমায় ?

7

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

8

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

9

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

10

আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি জাহিদুল

11

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

12

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

13

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

14

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

15

সাতক্ষীরার চার আসনেই বিএনপি–জামায়াত–স্বতন্ত্র প্রার্থীদের হা

16

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

17

বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

18

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

19

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

20
সর্বশেষ সব খবর