Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

ঝালকাঠি প্রতিনিধি

ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা (নেছারাবাদ মাদ্রাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারো আলিম পরীক্ষার ফলাফলে অব্যাহত রাখার গৌরব অর্জন করেছে।

আলিম পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ২৬৬ জন ছাত্র অংশগ্রহণ করেছে; যাদের মধ্যে ২৬২ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ১০৭জনে জিপিএ-৫, ১০৩জন জিপিএ-৪ গ্রেড এবং বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এ মাদ্রাসাটি অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষস্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে।

প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আমিরুল মুছলিহীন হয়রত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফিডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করেছে। ভালো ফলাফল ও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সবমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৫৪৬জন অংশগ্রহণ করে ৩২৩জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে বিজ্ঞান ও মানবিক শাখায় চারজনে জিপিএ ৫ পেয়েছে।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে ৪৮৭জনে অংশগ্রহণ করে ৩৮৯জন উত্তীর্ণ হয়েছে। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৪ জনে। বাসন্ডা কলেজ, ঝালকাঠি থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৭৮ জনে পাস করেছে ৫৪জন। কেউ জিপিএ ৫ পায়নি কেউ। ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ৩৯ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে ৩৬ জন উত্তীর্ণ হয়েছে এবং ৫ জনে জিপিএ ৫পেয়েছে। নওপড়া ডিএস ফাজিল মাদ্রাসা থেকে আলিমে ১৭ জনে অংশ গ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং তিনজনে জিপিএ ৫ পেয়েছে। সারেঙ্গল ফাজিল মাদ্রাসা থেকে ২৩ জনে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২ জন উত্তীর্ণ হয়েছে এবং একজনে জিপিএ ৫ পেয়েছে। কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ৭ জনে অংশগ্রহণ করে ৭ জনেই উত্তীর্ণ হওয়ায় শতভাগের গৌরব অর্জন করেছে। এদের মধ্যে একজনে জিপিএ ৫ পেয়েছে।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

1

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

2

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

3

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

4

ট্রাম্পের গাজা পরিকল্পনা: আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ

5

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

6

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

7

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

8

সময় দেওয়ার কথা বলে এখন ভোটের জন্য তাড়া দিচ্ছে জামায়াত

9

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

10

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

11

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

12

ভারতে মুসলিম-খ্রিষ্টানদের ওপর সহিংসতা, ঢাকার উদ্বেগ প্রকাশ

13

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ৪

14

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

15

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা করলো পরিবা

16

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে

17

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

18

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

19

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

20
সর্বশেষ সব খবর