Deleted
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধে

টাকা ও স্বর্ণ লুটের উদ্দেশ্যেই রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলিকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে তার পরিবার। 

পরিবারের অভিযোগ, বাসা ফাঁকা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের হোটেলের এক কর্মচারী। ঘটনার পর থেকেই অভিযুক্ত মিলন পলাতক রয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত স্কুলছাত্রীর বাবা।

রবিবার (১১ জানুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ওই বাড়ির সামনে স্থানীয় লোকজন ভিড় করে আছেন। এভিনিউ রোডসংলগ্ন টিনশেড বাড়িটির ভেতরে চারটি কক্ষ রয়েছে। বাড়িটির সামনেই রয়েছে শাহজালাল হোটেল।

হোটেলটির মালিক সজিব তালুকদার। তার দুই মেয়ে ও এক ছেলে । নিহত ফাতেমা আক্তার লিলি (১৫) তাদের ছোট মেয়ে, সে রেডিয়্যান্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। পরিবার বলছে, হোটেলের কর্মচারী মিলনই লিলিকে হত্যা করেছে। হত্যার পর বাসায় থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায় সে।

নিহতের বাবা সজিব তালুকদার জানান, পারিবারিক কারণে তিনি হোটেল বন্ধ রেখে পরিবারসহ হবিগঞ্জের লাখাইয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। বাসায় তার দুই মেয়ে ছিলেন। হোটেল বন্ধ থাকায় যাওয়ার আগে মিলনকে বাসা থেকে খাবার দেওয়ার কথা বলে যান।

তিনি জানান, শনিবার বিকাল তিনটার দিকে তিনি খবর পান তার মেয়েকে হত্যা করা হয়েছে।

সজিব তালুকদার বলেন, মিলন দেড়–দুই মাস আগে আবার হোটেলে কাজে যোগ দেয়। এর আগেও তিন–চার বছর আগে সে এখানে কাজ করেছিল। এ কারণে আগে থেকেই তার সঙ্গে পরিচয় ছিল। মিলনের বাড়ি খুলনা অঞ্চলে।

নিহতের বড় বোন শোভা জানান, হোটেল বন্ধ থাকায় মিলন বাসা থেকে খাবার নিত। শুক্রবার রাত ১১টার দিকে সে খাবার নিতে এলে দেরিতে আসার কারণে লিলি দরজা না খুলে দরজার নিচ দিয়ে খাবার দেয়। শনিবার দুপুরে মিলন আবার আসে।

তিনি বলেন, “আমি বাসা থেকে বের হলে মিলনও বের হয়। কিন্তু পরে আবারও সে বাসায় আসে।”

শোভা জানান, খবর পেয়ে বাসায় ফিরে তিনি বোনকে গলাকাটা অবস্থায় দেখতে পান।

শোভার অভিযোগ, মিলনই তার বোনকে হত্যা করেছে। হত্যার পর সে বাসা থেকে স্বর্ণ ও টাকা-পয়সা লুট করে এবং লিলির মোবাইল ফোনটিও নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, প্রথমে মিলন তার বোনের গলায় রশি পেঁচিয়ে রান্নাঘরে নিয়ে যায়। পরে ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

ঘটনার বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একজনকে আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।”

পুলিশের একটি সূত্র বলছে, হোটেলটিতে ভালো বেচাকেনা হতো। মালিকসহ পরিবারের অন্য কেউ বাসায় না থাকায় এই সুযোগে হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করা গেলে জিজ্ঞাসাবাদে ঘটনার পেছনের অন্য কারণ থাকলে তা বেরিয়ে আসবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি বাসা থেকে রেডিয়্যান্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার লিলির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

1

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

2

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

3

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

4

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

5

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

6

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

7

বিএনপিতে নমিনেশন পরিবর্তনের হিড়িক!

8

গুজব ঠেকাতে বিশেষ সাইবার সেলের যাত্রা শুরু

9

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

10

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

11

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

12

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্

13

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

14

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

15

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

16

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

17

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

18

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

19

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

20
সর্বশেষ সব খবর