Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে ছোটখাটো সমস্যা ও মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, "বাকশাল প্রতিষ্ঠার পর গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার করা হয়েছে। পরে জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন এবং তার আমলেই সংস্কারের সূচনা হয়।"

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়া, ২০ হাজার কর্মীকে হত্যা এবং অনেককে গুম করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, "নির্বাচনের ঘোষণা হয়েছে। আমরা আশা করছি, এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের উত্তরণ ঘটবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

1

যশোরে মনোনয়ন বাতিল হলো বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থ

2

ধ্বংসস্তূপের ভেতর নতুন জীবনের স্বপ্ন, গাজায় ৫৪ দম্পতির গণবিয

3

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

4

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

5

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

6

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

7

চরমোনাই পীর-মামুনুলের দলে থাকছে না জামায়াত

8

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

9

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

10

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, জানুন অবস্থান

11

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

12

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

13

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

14

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

15

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

16

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

17

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাস

18

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

19

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ই

20
সর্বশেষ সব খবর