Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

রবিবার সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছে। তবে এ হামলার জন্য কে দায়ী তা জানা যায়নি।

সুদানজুড়ে সাহায্য সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবক দলের মধ্যে একটি ‘নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল’ শনিবার আরএসএফ-নিয়ন্ত্রিত শহর মালহার আল-হারা বাজারে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কাউন্সিল কারা এই হামলা চালিয়েছে, তা শনাক্ত করতে পারেনি।

হামলায় দোকানগুলোতে আগুন লেগেছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে।

দেশটির অন্যান্য স্থানেও লড়াই তীব্র হয়েছে। এ ঘটনায় দক্ষিণের অবরুদ্ধ দুর্ভিক্ষপীড়িত শহর কাদুগলি থেকে সাহায্যকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস সংঘাতে জড়িয়ে পড়েছে।

কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এই সংঘর্ষে। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সুদানে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধাসংকট দেখা দিয়েছে। সুদানের সেনাবাহিনী বা আরএসএফের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

যুদ্ধের বর্তমান কেন্দ্রবিন্দু এখন দক্ষিণ কর্ডোফান এবং রাজ্যের রাজধানী কাদুগলি এবং সেখানে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সেখানে গত সপ্তাহে সেনাবাহিনী-নিয়ন্ত্রিত শহর থেকে পালানোর চেষ্টা করার সময় একটি ড্রোন হামলায় আটজন নিহত হন।

কাদুগলিতে কর্মরত একটি মানবিক সংস্থার একটি সূত্র রবিবার এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে মানবিক গোষ্ঠীগুলো তাদের সব কর্মীকে সরিয়ে নিয়েছে। জাতিসংঘের কাদুগলি থেকে তাদের সরবরাহকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের পর এই স্থানান্তর শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, কর্মীরা কোথায় গেছেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

সূত্র : নিউ আবর নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

1

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

2

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

3

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

4

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

5

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

6

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে

7

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

8

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

9

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

10

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

11

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

12

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

13

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

14

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

15

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

16

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

17

ভূমিকম্প নিয়ে আবারও ভুল সংবাদ দিল আবহাওয়া অফিস

18

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

19

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

20
সর্বশেষ সব খবর