Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহিন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বন্দুকসহ তিন মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই অভিযান থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ সাতকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা মারিশবুনিয়ার পাহাড়সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাহাড়ে পাচারকারীদের গোপন আস্তানায় আটকে রাখা সাত জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একইসঙ্গে তিন মানবপাচারকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করতে সক্ষম হয় কোস্টগার্ড। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আস্তানা তল্লাশি করে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ কয়েকটি পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এবং অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। ভুক্তভোগীদের ভয়-ভীতি দেখিয়ে আটক রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।

এদিকে, টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সালাহউদ্দিন তানভীর প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘মানবপাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ডের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

বাংলাদেশ কোস্টগার্ড জানায়— মানবপাচার রোধে সীমান্ত ও উপকূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

1

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

2

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

3

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

4

জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্য

5

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

6

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

7

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

8

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ই

9

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

10

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

11

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্ল

12

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

13

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

14

মাহিয়া মাহির 'রুহ’টা ভারতে !

15

তারেক রহমানকে কটূক্তি করে গ্রেফতার হওয়া শিক্ষকের জামিন মঞ্জু

16

খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি সোহেলের গভীর শোক

17

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

18

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

19

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

20
সর্বশেষ সব খবর