Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

রীক্ষায় পাস করেও রাজধানী ঢাকারসহ দেশের কমপক্ষে ১১ লাখ পেশাদার ও অপেশাদার গাড়িচালক স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তা সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে এসংক্রান্ত কাজে ঠিকাদার নিয়োগ দিতে না পারায়। 

বিআরটিএ সূত্রে জানা গেছে, চার মাস ধরে এই কার্ড মুদ্রণও হচ্ছে না। সর্বশেষ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চার মাস আগে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

নতুন ঠিকাদার নিয়োগ ঝুলছে দরপত্র প্রক্রিয়ায়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই দরপত্র আহবানসহ আগাম সব প্রক্রিয়া এগিয়ে রাখলে আজ এই দুরবস্থা দেখা দিত না। বারবার এই সংস্থার চেয়ারম্যান বদল হওয়ায় কাজের ধারাবাহিকতাও ঠিক থাকছে না।

অবস্থা এমন যে জরুরি দরকারেও হাজার হাজার গাড়িচালক স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না।

এ কারণে অনেকেই বিদেশে চাকরি করার সুযোগ পেলেও তাতে সায় দিতে পারছেন না।

বিআরটিএ সূত্র জানায়, গত নভেম্বর পর্যন্ত প্রায় ১১ লাখ লাইসেন্স মুদ্রণের জন্য জমা হয়ে আছে। বিআরটিএর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে ডিসেম্বরে তা ১২ লাখ ছাড়াবে।

জানা গেছে, গত ২৮ জুলাই মেয়াদ শেষ হয়েছে এই স্মার্ট কার্ড মুদ্রণকাজে যুক্ত ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের (এমএসপি)।

প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিল। চুক্তি শেষ হওয়ায় এই প্রতিষ্ঠানের গত ২৯ জুলাই থেকে ড্রাইভিং লাইসেন্স মুদ্রণ বন্ধ রয়েছে। তবে বিআরটিএ বিশেষ ব্যবস্থায় আবেদনকারীদের আঙুলের ছাপ নেওয়াসহ পুরো বায়োমেট্রিক নেওয়ার ব্যবস্থা সচল রেখেছে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে।

জানা গেছে, মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের সঙ্গে চুক্তি অনুযায়ী, পাঁচ বছরে ৪০ লাখ স্মার্ট কার্ড লাইসেন্স দেওয়ার কথা ছিল। এ ছাড়া পেশাদার চালকদের জন্য ৫০ হাজার এবং অপেশাদার চালকদের জন্য আরো ৫০ হাজার কার্ড মজুদ রাখার কথা ছিল।

কিন্তু বিআরটিএর তথ্য অনুযায়ী, পাঁচ বছরে প্রায় ৩৩ লাখ আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ২৬ লাখ গ্রাহক লাইসেন্স পেয়েছেন; বাকি সাত লাখ এখনো পাননি। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো নতুন জমে থাকা উত্তীর্ণ গাড়িচালকের স্মার্ট কার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

1

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

2

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

3

রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চরম অস্বস্তিতে নেতাকর্ম

4

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

5

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

6

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

7

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

8

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

9

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

10

এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ঘেরাও, কর্মকর্তাদের অবরুদ্

11

সাতক্ষীরার চার আসনেই বিএনপি–জামায়াত–স্বতন্ত্র প্রার্থীদের হা

12

জুলাই আন্দোলনে হতাহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু চলতি মাসেই

13

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

14

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

15

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

16

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

17

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

18

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

19

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

20
সর্বশেষ সব খবর