Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনায় ট্রাকচাপায় ২ স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

পাবনায় ট্রাকচাপায় ২ স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

পাবনার সদরে বাঁশবোঝাই ট্রাকের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। 

রবিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে পাবনার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান।

নিহতরা হলেন, আতাইকুলা থানার ধর্মগ্রামের আকরাম আলী (৫৬)। তিনি ভ্যানচালক। অপর দুজন স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ও গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার শামসুল মোল্লার মেয়ে তাসনিয়া (১৩) ও পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল অটোভ্যানটি। 

এ সময় বাঁশবোঝাই একটি ট্রাক এসে দুর্ঘটনাস্থলে এলে আরেকটি অটোরিকশা সামনে আসে। সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই স্কুল শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

1

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

2

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

3

হাদি-খালেদা জিয়াসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

4

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

5

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

6

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

7

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

8

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

9

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

10

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

11

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

12

যুব বিশ্বকাপে দল ঘোষণা করলো বাংলাদেশ

13

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিকদের শোক

14

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি: নরেন্দ্র মোদি

15

বাংলাদেশে বাদুড় থেকে ছড়াচ্ছে নতুন ‘রিওভাইরাস’: মস্তিষ্কে প্র

16

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে

17

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

18

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

19

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

20
সর্বশেষ সব খবর