Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

আজ শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীসহ সারা দেশে ভূমিকম্পের ঘটনায় নরসিংদীতে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেয়ালে চাপা পড়ে আহত ১০ বছরের শিশু ওমরের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই মারা গেছেন তার বাবা উজ্জ্বল। তিনি পাট গবেষণা ইনস্টিটিউটে অফিস সহকারী পদে চাকরি করতেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান উজ্জ্বল।

নিহতের আত্মীয় জাকির জানান, ভূমিকম্পের সময় বাসার দেয়াল ধসে উজ্জ্বলসহ তার তিন সন্তান আহত হয়। আহত অবস্থায় চারজনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উজ্জ্বল এবং তার ১০ বছরের সন্তান ওমরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলে আনার পর দুপুরের দিকে তার ছেলে ওমর মারা যায় এবং উজ্জ্বলকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইসিইউতে উজ্জ্বলও মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, উজ্জ্বলের এক মেয়ে বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং আরেকজনের অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই খবর নিশ্চিত করে জানান, নরসিংদীতে আহত উজ্জ্বল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে ভূমিকম্পে আহত ১০ বছরের শিশু ওমর ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির হামলাকারীকে নিয়ে রিজভীর দেয়া বক্তব্য সত্য নয়: ডিএমপি ক

1

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

2

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

3

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

4

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

5

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

6

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

7

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

8

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

9

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভ

10

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

11

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

12

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বির

13

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

14

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

15

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

16

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

17

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

18

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

19

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

20
সর্বশেষ সব খবর