Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ: পোপ লিও

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ: পোপ লিও

দ্বিরাষ্ট্র সমাধানই ইসরাইল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। পোপ হিসেবে নিজের প্রথম বিদেশ সফরকালে রোববার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  খবর আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন পোপ লিও। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর। গত বৃহস্পতিবার সফর শুরু করেন তিনি। সফরকালে গত তিন দিন তুরস্কে কাটান তিনি।

এরপর রোববার বিকেলে লেবাননে পৌঁছান। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার মধ্যে তার এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পোপ। ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি, এই মুহূর্তে ইসরাইল সেই সমাধান মেনে নিচ্ছে না। কিন্তু আমরা এটাকেই একমাত্র সমাধান হিসেবে দেখছি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা ইসরাইলেরও বন্ধু এবং দুই পক্ষের মাঝে মধ্যস্থতার ভূমিকা রাখতে চাই, যাতে সবার জন্য ন্যায়সংগত সমাধানের দিকে এগোনো যায়।’

ইসরাইলের বেশিরভাগ রাজনৈতিক নেতাই বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করছেন।

সংবাদ সম্মেলনে পোপ জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন ও ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন তিনি। উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

তুরস্ক সফরকালে পোপ লিও সতর্ক করে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিকভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে। ধর্মের নামে এসব সহিংসতার নিন্দা জানান তিনি।

ধর্মীয় সহাবস্থানের উদাহরণ হিসেবে তুরস্কের প্রশংসা করে পোপ বলেন, ‘ভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। বিশ্বের সর্বত্রই আমরা এ ধরনের উদাহরণ দেখতে চাই।’ 

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

1

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

2

হাদি হত্যার বিচার দাবি: তারেক রহমান ফিরতেই ফের শাহবাগ অবরোধে

3

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

4

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

5

ভোটের প্রচারে ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

6

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

7

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

8

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

9

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

10

শান্তি চুক্তি যুদ্ধ অবসানের ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়: ট্রাম্প

11

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

12

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

13

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগে মারিশ্যা জোন

14

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

15

বিগ ব্যাশে ৩ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

16

ইরানে বন্ধ ইন্টারনেট, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

17

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

18

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

19

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

20
সর্বশেষ সব খবর