Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স’

‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স’

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে হাসপাতালে উপস্থিত তার ঘনিষ্ঠজনদের সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান গণমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। তবে বিদেশে যাওয়ার মতো অবস্থায় এলে তাকে দ্রুত নিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, "বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আমাদের কথা বলা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। আমরা শুধু তাঁর শারীরিক অবস্থার স্থিতিশীল হওয়ার অপেক্ষায় আছি।"

এদিকে, এই বছরেই লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে চিকিৎসা নিয়ে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তারেক রহমান ও তাঁর স্ত্রী ইতোমধ্যে সেই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছেন। সেই লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতের পাতে কাঁচামরিচ: অভ্যাসে ক্ষতি নাকি লাভ? যা বলছেন বিশেষ

1

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

2

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

3

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

4

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

5

আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি জাহিদুল

6

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

7

বদলে গেল ১২টি গুরুত্বপূর্ণ নির্বাচনি বিধান

8

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

9

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

10

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

11

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

12

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

13

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

14

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

15

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

16

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্প

17

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

18

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

19

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

20
সর্বশেষ সব খবর