Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তিন শিক্ষককে বরখাস্ত এবং পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন দণ্ড দিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগের দিন অনুষ্ঠিত ৫৪৪তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে তাকে আগামী ১০ বছর পরীক্ষা–সংক্রান্ত সকল দায়িত্ব থেকে বিরত রাখা হবে।

এ ছাড়া পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী স্থায়ী বহিষ্কারের বিষয়ে পরবর্তী তদন্ত কমিটির সিদ্ধান্ত কার্যকর হবে। তার আগ পর্যন্ত দুজনই বরখাস্ত অবস্থায় থাকবেন।

শিক্ষার্থীদের মধ্যে দুইজনের ছাত্রত্ব বাতিল, একজনকে স্থায়ীভাবে বহিষ্কার এবং দুজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহা. মাঈন উদ্দীন বলেন, ড. অনীক কৃষ্ণ কর্মকারের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপসহ অন্যান্য সিদ্ধান্ত সিন্ডিকেট সভার অনুমোদন অনুযায়ী কার্যকর করা হয়েছে।

গত ১১ মে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. হেদায়েত উল্লাহর কক্ষে অনৈতিক সম্পর্কের অভিযোগে একই বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদা নেওয়ার প্রমাণ পাওয়ায় সিরাজুল ইসলাম সুমন এবং আইন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিবকেও স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয়ের সব সার্টিফিকেটও বাতিল করা হবে।

এ ছাড়া একই অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আতাউল্লাহ ও সাজ্জাদ হোসেন সজীবকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

আইএ/সকালবেলা ঋ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

1

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

2

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

3

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

4

হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতির শপথ গ্রহণ

5

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

6

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

7

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

8

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

9

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

10

বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

11

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

12

নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে

13

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

14

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

15

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

16

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

17

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

18

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটা

19

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

20
সর্বশেষ সব খবর