Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আরও অংশ নেবেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শোকবার্তা প্রদান করেন।

এছাড়া সন্ধ্যায় দলের সিনিয়র নায়েবে আমিরের নেতৃত্বে একটি উচ্চ প্রতিনিধি দল গুলশানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা জানান। তারই ধারাবাহিকতায় আজ বেগম খালেদা জিয়ার জানাজায় দলের উচ্চ প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

1

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

2

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

3

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

4

দাবি আদায়ে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

5

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

6

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

7

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপির মঞ্

8

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

9

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

10

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

11

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

12

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

13

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

14

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

15

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

16

শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

17

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

18

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ

19

ইউরোপ—আমেরিকায় ইসলামের পুনর্জাগরণ: এক নবদিগন্তের সূচনা

20
সর্বশেষ সব খবর