Deleted
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৫৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। দেশটিতে চলমান প্রতিকূল আবহাওয়া, বন্যা ও ভূমিধসের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২৮ নভেম্বর) হাইকমিশন একটি জরুরি বার্তায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কথা জানিয়েছে।

হাইকমিশন বলেছে, কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন, নিজের আবাসস্থল বা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোনো জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জরুরি সহায়তার জন্য হাইকমিশনের পক্ষ থেকে দুটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে: +94 71 760 6394 এবং +94 71 368 0461।

হাইকমিশন বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ জানিয়েছে—অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

1

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

2

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

3

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

4

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

5

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

6

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

7

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

8

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

9

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

10

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

11

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

12

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

13

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

14

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

15

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

16

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

17

নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

18

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

19

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

20
সর্বশেষ সব খবর