Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্রার্থিতা বাতিলের খবর গুজব’: আইনি লড়াই চালিয়ে যাবেন বগুড়া-১ আসনের কাজী রফিক

‘প্রার্থিতা বাতিলের খবর গুজব’: আইনি লড়াই চালিয়ে যাবেন বগুড়া-১ আসনের কাজী রফিক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে—মর্মে ছড়িয়ে পড়া খবরটিকে ‘গুজব’ ও ‘ভুল তথ্য’ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিএনপি প্রার্থীর আইনজীবীরা জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারাননি এবং আগামী রবিবার আদালতে এ নিয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংকের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কাজী রফিকের পক্ষে দেওয়া আগের একটি স্থগিতাদেশ (স্টে অর্ডার) স্থগিত করেন। এরপরই তার প্রার্থিতা বাতিলের গুজব ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বেসরকারি দুটি ব্যাংকে ঋণ খেলাপি থাকার অভিযোগে কাজী রফিক উচ্চ আদালত থেকে একটি ‘স্টে অর্ডার’ নিয়েছিলেন, যাতে সিআইবি প্রতিবেদনে তাকে খেলাপি না দেখানোর নির্দেশ ছিল। বৃহস্পতিবার সেই স্টে অর্ডারটি স্থগিত করেন আদালত। তবে আইনজীবীরা স্পষ্ট করেছেন, এটি প্রার্থিতা বাতিলের আদেশ নয়, বরং আগের স্টে অর্ডারের ওপর স্থগিতাদেশ। যেহেতু মনোনয়ন বাছাইয়ের দিন তিনি ঋণ খেলাপি ছিলেন না এবং রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন, তাই আইন অনুযায়ী তার প্রার্থিতা এখনো বহাল রয়েছে।

কাজী রফিকুল ইসলামের আইনজীবী জানান, আদালতের বৃহস্পতিবারের আদেশের বিরুদ্ধে আগামী কার্যদিবসে (রবিবার) আপিল করা হবে। তিনি বলেন, ‘‘মনোনয়ন বাছাইয়ের দিন প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয়। সেদিন তিনি খেলাপি ছিলেন না, তাই তার প্রার্থিতা বৈধ।’’

 এদিকে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘‘এই আদেশের সঙ্গে প্রার্থিতা বাতিলের কোনো সম্পর্ক নেই। এটি একটি আইনি প্রক্রিয়া, আমরা উচ্চ আদালতে এটি চ্যালেঞ্জ করব।’’

বগুড়া-১ আসনে কাজী রফিক বিএনপির ধানের শীষের প্রার্থী হওয়ায় সোনাতলা ও সারিয়াকান্দি এলাকার সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে নির্বাচনী মাঠে থাকার ব্যাপারে আশাবাদী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

1

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

2

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

3

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

4

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

5

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

6

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

7

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

8

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

9

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

10

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

11

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

12

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ম

13

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

14

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

15

‘এ’ ক্যাটাগরিতে শীর্ষ ৮১ সরকারি কলেজ

16

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

17

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

18

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

19

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

20
সর্বশেষ সব খবর