Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারীকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে ফেরানোর মধ্য দিয়ে আপাতত প্রশমিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে অফফর্মে থাকা এই ব্যাটারকে সিরিজের শেষ ম্যাচের জন্য দলে যোগ করার কথা জানিয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথম দুই ম্যাচের দলের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন শামীম। যদিও তাকে বাদ দেওয়া নিয়ে সৃষ্ট বিতর্ক এখনও আলোচনায়। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস দাবি করেছিলেন, শামীমকে বাদ দেওয়ার বিষয়ে তিনি অবগত ছিলেন না। এমনকি অফফর্মে থাকা এই ব্যাটারের কাছে দুঃখ প্রকাশও করেছিলেন তিনি।

লিটন দাসের সেই বক্তব্য ছিল খুবই স্পষ্ট: "এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। কোনো নোটিশ ছাড়াই। আমি এতদিন জানতাম যে, একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে। আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু শামীমের বাদ হওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। আর আমি কখনও... আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।"

অন্যদিকে, স্কোয়াড নিয়ে অধিনায়কের এমন মন্তব্যের পর ভিন্নমতও উঠে আসে। এ বিষয়ে মন্তব্য করা হয়েছে: "সব জায়গায় অধিনায়কের মতামত নিলে তো নির্বাচকদের দরকার হয় না।"

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর গতকাল (শনিবার) বাংলাদেশ জয় পেয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। ফলে মঙ্গলবার অনুষ্ঠিতব্য শেষ ম্যাচটি দুই দলের জন্য কার্যত ফাইনালে পরিণত হয়েছে।

বাঁহাতি শামীম বাংলাদেশের জার্সিতে এই ফরম্যাটে ৪৬ ম্যাচ খেলেছেন। যদিও সাম্প্রতিক সময়ে তার ব্যাট হাসেনি; সবশেষ পাঁচ ম্যাচে তিনি করেছেন ৩৫ রান। অফফর্মে থাকা সত্ত্বেও লিটনের পূর্ণ সমর্থন পাচ্ছেন এই ব্যাটার।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, শামীম হোসেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

1

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

2

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

3

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

4

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমি

5

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

6

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

7

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

8

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

9

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

10

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব

11

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

12

দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

13

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শ

14

সাতক্ষীরার চার আসনেই বিএনপি–জামায়াত–স্বতন্ত্র প্রার্থীদের হা

15

অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

16

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

17

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

18

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

19

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

20
সর্বশেষ সব খবর