Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউডের। পুরো সিরিজেই তাকে মাঠে পাওয়া যাবে না এমন গুঞ্জন অস্ট্রেলিয়ার গণমাধ্যমে ছড়ালেও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন, সিরিজের কোনো এক পর্যায়ে তাকে দেখা যাবে। তবে পরের টেস্টে থাকছেন না হ্যাজেলউড।

হ্যাজেলউড না থাকলেও দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে অধিনায়ক প্যাট কামিন্সের। চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকা এই পেসার পার্থে খেলেননি। হ্যাজেলউডও শেফিল্ড শিল্ডের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন।

কোচ ম্যাকডোনাল্ড বলেন, "আমার মনে হয় না গোটা সিরিজের জন্য হ্যাজেলউড ছিটকে পড়েছে। তার পুনর্বাসনের প্রথম সপ্তাহ চলছে। আরও কিছুদিন গেলে আমরা আরও ভালোভাবে বোঝার অবস্থায় থাকব। তবে সিরিজের কোনো এক পর্যায়ে তাকে পাওয়া যাবে।"

জানা গেছে, কয়েক দিন ধরে ছোট রান আপে বোলিং করছেন কামিন্স। পার্থ টেস্টের চতুর্থ দিনে পুরো রান আপে বোলিং করার কথা ছিল তার। তবে টেস্ট দুই দিনেই শেষ হওয়ায় আগামীকাল পুরোদমে বোলিংয়ে ফিরবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া পডকাস্টে কামিন্স বলেছেন, পরের টেস্টে তার খেলার ‘হাফ-চান্স’ আছে।

হ্যাজেলউড ও কামিন্সের অভাবে মিচেল স্টার্ক পেস বোলিং ইউনিটের পুরো দায়িত্ব নিয়েছিলেন। প্রথম ইনিংসে সাত উইকেটসহ ম্যাচে মোট ১০ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ড চার উইকেট নেন, নতুন পেসার ব্রেন্ডন ডগেটও পাঁচ উইকেট শিকার করেন।

কোচ জানান, ব্রিজবেনে কামিন্স ফিরে আসলেও স্কট বোল্যান্ড একাদশে থাকবেন। ডগেট একাদশের বাইরে যেতে পারেন। যদি চার পেসার খেলানোর সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ন্যাথান লায়ন বাইরে থাকতে পারেন। ব্রিসবেন টেস্ট শুরু হবে আগামী ৪ ডিসেম্বর।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা করল ট্রাম্প

1

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

2

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

3

নির্বাচন নাকি বন্দুকের মুখে নাটক

4

খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে নেই ছিটেফোঁটাও

5

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

6

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

7

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৬

8

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

9

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান

10

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

11

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

12

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

13

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

14

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

15

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

16

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

17

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

18

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

19

‘অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠেই দেব’: ভারতকে হুঁশিয়ারি শাহিন

20
সর্বশেষ সব খবর