Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি।

মার্কিন প্রেসিডেন্টে এ সিদ্ধান্তকে তিনি ‘পশ্চাদমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। সেইসঙ্গে  তিনি যুক্তরাষ্ট্রকে ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ বলে অভিহিত করেন। খবর প্রেস টিভির। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে আরাগচি বলেন, ওয়াশিংটন তাদের ‘প্রতিরক্ষা বিভাগ’-এর নাম পরিবর্তন করে ‘যুদ্ধ বিভাগ’ করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র প্রকাশ করে। 

তিনি যুক্তরাষ্ট্রকে ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ বলে অভিহিত করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই দখলদার রাষ্ট্রই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘ভণ্ডামি’র নিন্দা জানিয়ে বলেন, একদিকে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সমালোচনা করছে, অন্যদিকে নিজেরাই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথ বেছে নিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

1

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

2

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

3

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

4

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

5

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

6

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

7

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

8

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

9

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

10

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

11

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

12

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

13

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২

14

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

15

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

16

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

17

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

18

তদন্ত রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনাসহ ভারতীয়রা

19

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

20
সর্বশেষ সব খবর