Deleted
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতরা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে এমন তথ্য নিশ্চিত নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বর্তমানে দেশেই অবস্থান করছে এবং তাদের গ্রেফতারে অভিযান চল‌ছে।

র‌বিবার (১৪ ডি‌সেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম।

তিনি বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের পাসপোর্ট সিলগালা করা হয়েছে, যাতে তারা দেশত্যাগ করতে না পারে।

তিনি আরও জানান, হামলার ঘটনায় ফয়সাল সরাসরি গুলি করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি জানায়, ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

1

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ

2

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

3

ইন্তেকাল করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান

4

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

5

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ

6

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

7

ভারী বৃষ্টিপাত-বন্যা-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত গাজা, নিহত ১৪

8

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

9

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

10

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

11

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

12

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

13

‘ছাত্র-জনতার আত্মদানে প্রসারিত হয়েছে গণতন্ত্রের মুক্তির পথ’

14

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

15

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

16

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

17

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

18

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

19

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

20
সর্বশেষ সব খবর