Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চূড়ান্ত করা ভোটকেন্দ্রগুলোর মধ্যে এখনও ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে কমিশন। 

রবিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরের সই করা চিঠিতে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে স্থাপিত কেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সুবিধা নেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও কার্যক্রম নিশ্চিতে এসব কেন্দ্রে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। 

সর্বমোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোট কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তবে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে গোপন বুথের সংখ্যা বৃদ্ধি করা হবে। 

সংশোধিত তফসিল অনুযায়ী, রবিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। 

উল্লেখ্য, একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার: ডিএ

1

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

2

বিয়ের পরেও পড়া-লেখা: মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেলো ঠাকুরগা

3

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, লাখো মানুষের ঢল

4

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

5

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

6

এক বছরে ৬২ হত্যাকাণ্ড যশোরে, বেড়েছে পিস্তল, ছুরি ও ধারালো অ

7

ইবোলার থেকেও শক্তিশালী প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাসের চোখ রাঙান

8

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

9

মেয়েদের কাছে ছেলেদের হার

10

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

11

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

12

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

13

আমরা নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি: সেনাপ্রধান

14

আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি জাহিদুল

15

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

16

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

17

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

18

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

19

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৪২ ওমরাহ হজযাত্রী

20
সর্বশেষ সব খবর