Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বৃহস্পতিবার সকালে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বয়স্ক লোক, এক ছেলের মোবাইল কেড়ে নিয়ে দৌড় দিয়েছে। ওই ছেলে দৌড়ে যাচ্ছে একটা বয়স্ক লোককে ধরতে। মাঝপথে দেখা সর্বমিত্রের সঙ্গে।
ওই ছাত্র সর্বমিত্রকে দেখে বলছেন, আপনি সর্বমিত্র চাকমা না? ডাকসু সদস্য সর্বমিত্র না?, হ্যাঁ। ছেলেটি বললেন, ভাই এই লোক আমার মোবাইল কেড়ে নিয়েছে। কিছু একটা করেন। সর্বমিত্র চমৎকার করে একটা হাসি দিয়ে বলছেন, মুরব্বী মানুষ যা করেছেন, ভালো করেছেন।
সিনিয়র সিটিজেন। তাদের সম্মান জানানো উচিত। কিন্তু আমার মোবাইল, আমার মোবাইল নিয়ে গেছে ভাইয়া? সর্বমিত্র বলছেন, আরে মুরব্বী মানুষ... 
এই ভিডিওটি শেয়ার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, অনেক চেষ্টা করেছি ‘WOKE’ দের attack-এর ভয়ে শেয়ার না দিতে।কিন্তু পারলাম নাহ! ভাই, এটা কী ছিল? 
সর্বমিত্র চাকমার এই ভিডিওটি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে, পাওয়া যাচ্ছে পক্ষে-বিপক্ষে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া। 
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় দুই সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। ‘অবৈধ’ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ করছেন তারা। এ সময় মারধর, হেনস্তা, ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘন করার অভিযোগও রয়েছে। সেসব নিয়ে শুরুর দিন থেকেই আলোচনা-সমালোচনা চলছে।
মানবিক দিকের পাশাপাশি অভিযানের এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। শুরুতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুয়ায়েরকে এতে নেতৃত্ব দিতে দেখা যায়। কয়েক দিন পর সক্রিয়ভাবে উচ্ছেদ অভিযানে দেখা যায় সদস্য সর্বমিত্র চাকমাকে। জুবায়েরকে আর সেভাবে দেখা যায়নি। বিতর্কের কেন্দ্রে চলে আসেন সর্বমিত্র। সর্বশেষ গত মঙ্গলবার রাতে লাঠি হাতে এক বৃদ্ধকে শাসানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

1

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

2

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

3

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

4

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

5

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

6

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজান

7

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

8

নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে সরকারের চিঠি

9

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

10

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

11

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

12

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

13

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

14

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

15

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

16

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

17

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নি

18

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

19

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

20
সর্বশেষ সব খবর