Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহত

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল খোদ রাজধানীর বাড্ডা এলাকায়।

এদিকে, ভূমিকম্পের আতঙ্কে ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) গণমাধ্যমকে জানান, কম্পন অনুভব করার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ‘ভূমিকম্প’, ‘ভূমিকম্প’ বলে চিৎকার করতে করতে হলের ভবন থেকে দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে একজন শিক্ষার্থী জ্ঞান হারান। তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।

এছাড়া হলের বর্ধিত ভবনে নামার সময় একজন পা মচকে আহত হন। অন্যদিকে, হল সংসদের সাহিত্য সম্পাদক সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে আঘাত পান; জানা গেছে তার পায়ে আগে থেকেই সমস্যা ছিল। আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জ

1

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

2

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

3

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

4

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

5

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

6

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

7

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

8

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

9

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

10

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

11

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

12

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

13

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

14

যেসব পানীয় খালি পেটে উপকারী

15

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

16

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

17

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

18

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

19

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

20
সর্বশেষ সব খবর