Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসানের জামিন মঞ্জুর

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসানের জামিন মঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত শনিবার রাতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে মাহদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী হবিগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন। মাহাদীর মুক্তির দাবিতে তাঁরা সেখানে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভের মুখে আন্দোলনের নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে থানায় বৈঠকে বসেন। তবে ওই রাতে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। আজ সকালে আদালত খোলার পর মাহদী হাসানকে আদালতে তোলা হলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আদেশ দেন।

জামিন লাভের পর মাহদী হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্দোলনের চেতনা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে তাঁর মুক্তির খবরে আনন্দ প্রকাশ করেছেন সহযোদ্ধারা। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

1

গাজার তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

2

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

3

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

4

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক: অস্থিরতা বাড়ছে দলে

5

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

6

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

7

গুলশান কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

8

নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে

9

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

10

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

11

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

12

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

13

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

14

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

15

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

16

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

17

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

18

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

19

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

20
সর্বশেষ সব খবর