Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজার তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

গাজার তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

গাজা উপত্যকায় ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সর্বশেষ ঘটনায় সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ গাজায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, হামলাটি পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া একটি তাঁবুকে লক্ষ্য করে চালানো হয়।

লক্ষ্যবস্তু এলাকাটি ছিল সেই সব অঞ্চলের একটি, যেখান থেকে গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা প্রত্যাহার করে নিয়েছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ গাজায় হামলার পরিকল্পনা করছিল—এমন এক হামাস সদস্যকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী শত শতবার লঙ্ঘন করেছে, যাতে এখন পর্যন্ত ৪২২ ফিলিস্তিনি নিহত এবং ১,১৮৯ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের দুই বছরের যুদ্ধ থেমে যায়।

যে যুদ্ধে প্রায় ৭১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এতে আহত হন ১ লাখ ৭১ হাজার ২০০ জনের বেশি মানুষ এবং গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

1

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

2

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

3

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

4

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

5

বৈষম্যবিরোধী আন্দোলনে দণ্ডিত বাংলাদেশীদের ক্ষমা করলো আমিরাত

6

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

7

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

8

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

9

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্

10

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

11

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

12

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

13

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

14

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

15

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

16

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

17

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

18

‘এ’ ক্যাটাগরিতে শীর্ষ ৮১ সরকারি কলেজ

19

আজ তারেক রহমানের জন্মদিন

20
সর্বশেষ সব খবর