Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

সিটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে আশুলিয়ার সিটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

একই সঙ্গে শিক্ষার্থীদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে হবে।

রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির জেরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংঘর্ষ চলে ৭ ঘণ্টা ধরে। রাতভর এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। সোমবার সকালে সংঘর্ষ থামলেও থমথমে অবস্থা ছিল সাভারের আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এলাকায়। সংঘর্ষে আহত অনেক শিক্ষার্থী আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সংঘর্ষের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় দুটির সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। আতঙ্কে হল ছাড়তে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। এ অবস্থায় সকালে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্ষমা প্রদর্শনের পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দেন তারা।

এদিকে সিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আবু জায়েদ দাবি করেন, ‘ঘটনা পূর্বপরিকল্পিত না হলে এমন নৃশংসতা চালানো সম্ভব হতো না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

1

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ

2

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

3

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

4

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

5

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

6

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

7

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

8

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

9

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

10

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

11

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে হুমকি ও ভারতবিরোধী বক্তব্যে বাংলা

12

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

13

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

14

যুক্তরাষ্ট্র সক্ষমতার পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প

15

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

16

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

17

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

18

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

19

ইবোলার থেকেও শক্তিশালী প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাসের চোখ রাঙান

20
সর্বশেষ সব খবর