Deleted
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

ফুটবলে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফুটবলপ্রেমীরা রাতভর উল্লাস করেছেন। বাংলাদেশের এই জয়ের অন্যতম নায়ক হামজা চৌধুরী আজ (বুধবার) সকালেই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন।

ফিফা উইন্ডোর সুযোগ নিয়ে হামজা ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটি থেকে বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন। উইন্ডো শেষ হওয়ার কারণে তাকে দ্রুত ক্লাবে ফিরতে হচ্ছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে। ফলে বাংলাদেশের জার্সিতে হামজাকে আবারও মাঠে দেখতে ফুটবলপ্রেমীদের আরও প্রায় চার মাস অপেক্ষা করতে হবে।

তবে হামজা ইংল্যান্ডে ফিরে গেলেও, অপর প্রবাসী ফুটবলার সামিত সোম বাংলাদেশে আরও কয়েক দিন কাটাবেন। কানাডার লিগে বিরতি থাকায় তিনি এই সময়টিকে কাজে লাগিয়ে পরিবার-আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে আজ সকালে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে, আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের আগামীকাল (বৃহস্পতিবার) তার বাবার সঙ্গে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়ে নিজ নিজ ক্লাবে যোগ দিয়েছেন। তাদের এখনই বিশ্রামের সুযোগ নেই, কারণ আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

1

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

2

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

3

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

4

হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতির শপথ গ্রহণ

5

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

6

চাকরি পেয়েই স্বামীকে অস্বীকার স্ত্রীর

7

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

8

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

9

চলছে ওসমান হাদির জানাজার প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খল

10

চরমোনাই পীর-মামুনুলের দলে থাকছে না জামায়াত

11

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

12

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

13

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

14

ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে ভুটানের প্রধানমন্ত্রীর সফর:

15

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

16

আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি জাহিদুল

17

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

18

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

19

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

20
সর্বশেষ সব খবর