Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘বিগত দিনের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। তবে আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় দলের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’’

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়া জেলা বিএনপি এই ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ ও জনকল্যাণমূলক প্রকল্পের আয়োজন করে।

শহীদ হাদি ও জুলাই বিপ্লব: বক্তব্যের শুরুতেই তারেক রহমান সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘‘ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের এক অকুতোভয় যোদ্ধা। তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।’’

তিনি আরও বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই আন্দোলনের শহীদদের সম্মান ধরে রাখতে হলে দেশ পুনর্গঠনের কাজে সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে। স্বৈরাচারমুক্ত এই নতুন স্বাধীনতাকে সার্থক করতে ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার বিকল্প নেই।

বগুড়াবাসীর জন্য উপহার: শহীদদের স্মৃতি অমর করে রাখতে জেলা বিএনপির নেওয়া ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন তারেক রহমান। অনুষ্ঠানে তিনি ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবার শুভ সূচনা করেন।

প্রাথমিকভাবে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এবং সরকারি আজিজুল হক কলেজসহ জেলার ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। আয়োজকরা জানান, দ্রুততম সময়ের মধ্যে জেলার আরও ৪০টি স্থানে এই ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ করা হবে। তারেক রহমান বলেন, ‘‘এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ প্রজন্ম শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং ইন্টারনেটের মুক্ত ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারবে।’’

সম্মাননা ও উপস্থিতি: অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়। এ সময় জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

1

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

2

পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

3

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

4

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

5

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে শোয়েব আখত

6

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের

7

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

8

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

9

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

10

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

11

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

12

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

13

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

14

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

15

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

16

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

17

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

18

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

19

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

20
সর্বশেষ সব খবর