Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় জেলা পরিষদ সংলগ্ন স্থানে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখেই মাস্ক এবং মাথায় হেলমেট পরা ছিল। মিছিল শেষে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা "অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না", "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" এবং "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে।

মিছিলের বিষয়টি নিশ্চিত করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির জেলা সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন গণমাধ্যমকে জানান, "আগামী ১৩ নভেম্বর থেকে আমরা লকডাউন কর্মসূচি পালন করব।"

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযানে নামে। বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সতাল এলাকা থেকে পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম দীপুকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, "আজ সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সতাল এলাকায় ঝটিকা মিছিল করে এবং পরে ফেসবুকে ভিডিও প্রকাশ করে। বিকেল তিনটার দিকে পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম দীপুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

1

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

2

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

3

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

4

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

5

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

6

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

7

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

8

যতক্ষণ ইসরাইল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্র ত্যাগ নয়: হাম

9

বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

10

গুলিবর্ষণের ঘটনার পর গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

11

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

12

ভূমিকম্প নিয়ে আবারও ভুল সংবাদ দিল আবহাওয়া অফিস

13

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

14

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

15

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

16

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

17

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

18

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

19

ভাতের পাতে কাঁচামরিচ: অভ্যাসে ক্ষতি নাকি লাভ? যা বলছেন বিশেষ

20
সর্বশেষ সব খবর