Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচনে অংশ নিতে রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে এই মনোনয়ন পত্র গ্রহন করেন সম্ভাব্য প্রার্থীরা। 

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের গতকালের সাক্ষরিত প্রার্থীদের সংখ্যাগত তথ্যের তালিকা থেকে এই তথ্য জানা যায়। 

হুমায়ুন কবীর জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ১৬৬ জন।

জানা যায়, রংপুর আঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৫৮ জন আর জমা দিয়েছেন ছয় জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ৩০৫ জন আর জমা দিয়েছে ২০ জন।  খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করছেন ৩৪৭ জন আর জমা দিয়েছেন ২০ জন। 

বরিশাল অঞ্চলে গ্রহণ করেছেন ১৮২ জন, জমা ১৫ জনের। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ১৫৫ জন আর জমা ১৭ জনের। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ৫৯৬ জন আর জমা দিয়েছেন ২২ জন। 

এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৮৩, ৪৬২, ১৬৯ ও ২৮৭ জন মনোনয়নপত্র গ্রহণ করছেন আর জমা দিয়েছেন ১৫,২৮,১০ ও ১৩ জন।

এদিকে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে। 

১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

এরপর গত ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। সেখানে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বৃদ্ধি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

1

বেগম জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

2

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

3

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

4

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

5

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

6

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

7

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

8

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

9

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

10

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারি

11

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

12

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

13

যেভাবে রান্না করবেন ভাজা মাশরুম ও পালংশাকের তরকারী

14

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

15

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

16

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

17

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

18

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

19

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

20
সর্বশেষ সব খবর