Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যেসব পানীয় খালি পেটে উপকারী

যেসব পানীয় খালি পেটে উপকারী

সুস্থ ও হাইড্রেট থাকতে সকালে ঘুম থেকে উঠে পানি পানের পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে হালকা গরম পানি খেলে ভালো। অনেক সময় খালি পেটে পানি খেলে বমি বমি ভাব হতে পারে। যাদের এ ধরনের সমস্যা আছে তারা অন্য কয়েকটি পানীয় খেতে পারেন সকালে। যেমন—
১. সকাল বেলায় খালি পেটে হালকা গরম পানির মধ্যে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। প্রয়োজনে সামান্য মধু মিশিয়ে নিন। লেবু মধুর পানি আপনার ওজন দ্রুত গতিতে কমাতে সাহায্য করে। সেই সঙ্গে অ্যাসিডিটি, বদহজমের সমস্যা দূর করে। এছাড়াও এই পানীয় পেটের বিভিন্ন সমস্যা কমায়। এই পানীয় গ্যাস, পেট ফেঁপে যাওয়া, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমায়। 
২. সকালের প্রথম চা হিসেবে গ্রিন টি খেতে পারেন। এর উপকার অনেক। গ্রিন টি খেলে ওজন কমবে। মেটাবলিজম রেট বাড়ায়। তার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি চুল এবং ত্বকের জন্যেও ভালো।
৩. নারকেল বা ডাবের পানি খেতে পারেন। প্রতিদিন অল্প পরিমাণে খেলে উপকার পাবেন। ডাবের পানি খেলে ইলেকট্রলাইটের ভারসাম্য শরীরে ঠিকভাবে বজায় থাকবে। ডিহাইড্রেশন হবে না। তবে বেশি ডাবের পানি খেলে বদহজমের সমস্যা হতে পারে। 
৪. বিভিন্ন ধরনের সবজির রস খেতে পারেন সকালে। এই তালিকায় রাখুন বিট। নিয়মিত বিটের রস খেলে ইমিউনিটি বাড়বে। শরীরে আয়রনের ঘাটতি কমবে। শরীরের ডিটক্সিফিকেশন অর্থাৎ শরীরের ভিতরে জমা যাবতীয় দূষিত পদার্থ বের করে দিতেও সাহায্য করে বিটের রস।
৫. আদা কুচি বা আদার রস গরম পানিতে মিশিয়ে খেতে পারেন। প্রয়োজনে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। এছাড়াও খেতে পারেন বিভিন্ন ভেষজ উপকরণ দিয়ে তৈরি চা। এগুলো আপনার ইমিউনিটি বাড়াবে। এইসব চায়ে দারুচিনি, গোলমরিচও দিতে পারেন। এতে গলা ব্যথা, সর্দি-কাশিতে আরাম পাবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে রান্না করবেন ভাজা মাশরুম ও পালংশাকের তরকারী

1

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

2

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

3

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

4

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

5

গোলামীর দিন শেষ, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: আসিফ নজরুল

6

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

7

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

8

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

9

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন

10

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

11

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভ

12

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

13

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

14

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

15

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

16

নির্বাচন নাকি বন্দুকের মুখে নাটক

17

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

18

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

19

শান্তি চুক্তি যুদ্ধ অবসানের ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়: ট্রাম্প

20
সর্বশেষ সব খবর