Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে অন্তত ২০-২৫টির বেশি ঘর পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, ‘ক্যাম্পের বাসিন্দা ফাতেমা আক্তারের ঘরে ফোনের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।’

লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম বলেন, ‘হঠাৎ ক্যাম্পের ঘরগুলোর মধ্যে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি আমারও নেভানোর চেষ্টা চালাচ্ছি। কিন্তু এরই মধ্যে ২৫-৩০টির বেশি ঘর পুড়ে গেছে। এখনও আগুন নেভানো যায়নি।’

ক্যাম্পের বাসিন্দা নুর আকম মো. আলম জানান, তাদের ক্যাম্পের একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে তারা সবাই মিলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেশি। এজন্য নিয়ন্ত্রণে আনা যায়নি। এখন ফায়ার সার্ভিস নেভানোর কাজ করছে।

এ ব্যাপারে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকার ঘরগুলোতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

1

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

2

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

3

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

4

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

5

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

6

গাজা যুদ্ধবিরতি: মিয়ামিতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-কাতার-তু

7

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

8

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ সৌদি-পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ

9

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

10

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

11

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

12

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

13

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

14

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

15

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

16

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

17

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

18

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

19

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

20
সর্বশেষ সব খবর